টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সেই সঙ্গে সচেতনতা বাড়াতে প্রচারণায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।রোববার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনাটি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সারা দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ সংক্রান্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রোক্ত পত্র ২টি এতদসঙ্গে প্রেরণ করা হলো। পত্রদ্বয়ের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিচের নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা: সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা

১. বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড)।

২.জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মুখে মাস্ক পরা।

৩.আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

৪.অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।

৫.হাঁচি-কাশির সময় বাহু অথবা টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

1

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান পর্যবেক্ষক দুদু ম

2

বর্ষবরণের অনুষঙ্গ পুড়িয়ে জুলাইকে চ্যালেঞ্জ করা হয়েছে : সিলেট

3

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

4

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

5

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

6

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার

7

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

10

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

11

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা ১০ অনুপ্রবেশকারীকে ছেড়ে দ

12

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

13

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড -

14

ক্বিনব্রিজের নিচে মাদকের স্বর্গরাজ্য, নীরব প্রশাসন

15

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

16

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

17

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

18

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

19

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

20