টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুইজন



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও উত্তরের মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া টুর্নামেন্টের খেলা রাত গভীর পর্যন্ত চলতে থাকে। রাত প্রায় ২টার দিকে মাঠে থাকা দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে তা মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়।
ঘটনায় মোট পাঁচজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত সৈয়দ তাহমিদ আহমদ (২২) এবং আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন সৈয়দ ছাইম আহমদ (১৫) ও হোসাইন আহমদ কামালী (২৫) সহ আরও কয়েকজন।
আহতদের পরিবার জানায়, হামলার ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরাজমান উত্তেজনা ফুটবলকে কেন্দ্র করে হঠাৎই সহিংসতায় রূপ নেয়।
এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

1

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

2

পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

3

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

4

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

5

সিলেটে সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ

6

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার

7

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় ন

8

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

9

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেল

10

ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে ছাতকে মানববন্ধন

11

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

12

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

13

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

14

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

15

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

16

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

17

আমন–বোরোর বাইরে নতুন সম্ভাবনা, তরমুজে হাসি খলিল মিয়ার মুখে

18

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

19

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামছেন বিএনপি চেয়ার

20