টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে: ঘোষণা প্রধান উপদেষ্টার



টুডেসিলেট ডেক্স::
বাংলাদেশের বহুল আলোচিত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। একই দিন অনুষ্ঠিত হবে জুলাই সনদ নিয়ে গণভোট।
প্রধান উপদেষ্টা জানান, গণভোটে চারটি বিষয়ে এক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট গ্রহণ করা হবে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করে।
এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ চূড়ান্ত করা হয়। ইতোমধ্যে এ আদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত ২৭ অক্টোবর অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। তবে গণভোটে সনদের ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত না থাকায় বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বিপরীত অবস্থান নেয়।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় সরকার নিজ উদ্যোগে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

কুয়াশা, শীত আর শ্রমিক সংকট—সব বাধা পেরিয়ে জগন্নাথপুরে বোরো আ

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

4

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

5

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

6

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

7

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

8

অনলাইন জুয়ার দেনা থেকেই হৃদয় হত্যা: বন্ধুদের বিরোধে জীবন গেল

9

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

10

বিয়ানীবাজারে দম্পতি আটক, উদ্ধার ১৮০ পিস ইয়াবা

11

লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

12

জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ উদ্বোধন—রঙে-আলোয়

13

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

14

মধ্যনগরে র‍্যাবের অভিযানে ১৮৩০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রে

15

সিলেট চেম্বার নির্বাচনে ভোটের পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত

16

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ চালক আটক

17

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

18

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

19

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

20