টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রীতি অনুযায়ী তিনি সিলেট থেকেই তার নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা কর্মসূচির সূচনা হবে।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই, ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। ওই শোকাবহ ঘটনার ১০ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।
ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন,
“সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।”
দলীয় নেতাকর্মীদের মতে, তারেক রহমানের সরাসরি মাঠে নামা বিএনপির নির্বাচনি প্রচারণায় নতুন গতি আনবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকের খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে আলোচিত এলএসডি সুলতানা প

1

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

2

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

3

আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

4

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, আটক ৮

5

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

6

বছর ঘুরে আজ খুশির ঈদ

7

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

8

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

9

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

10

সিলেটে করোনায় প্রাণ গেল একজনের,

11

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

জগন্নাথপুরে হাওর বাঁধে গাফিলতি, অকাল বন্যার শঙ্কায় কৃষক

14

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

15

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

16

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

17

সুনামগঞ্জে ৫ কোটি টাকার শাড়ি- লেহেঙ্গা জ ব্দ

18

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

19

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

20