টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ  ::                  সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে অবস্থিত “কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী”-তে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কয়েস উদ্দিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক রাজন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া একাডেমির পরিবেশ এবং শিক্ষার্থীদের দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন,
“আপনাদের একাডেমির শিক্ষার্থীদের চোখে স্বপ্ন দেখেছি, তাদের মধ্যে একটি আলোকিত ভবিষ্যতের আশা দেখতে পেয়েছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ অত্যন্ত চমৎকার। আমি অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। শিক্ষার মান উন্নয়নে আপনাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।”
তিনি আরও বলেন,
“এলাকায় শিক্ষা বিস্তারে এই ধরনের প্রতিষ্ঠানের অবদান অপরিসীম। আমাদের উচিত সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও মানসম্মত করে তোলা, যাতে এই অঞ্চলের প্রতিটি শিশু মানসম্মত শিক্ষার সুযোগ পায়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তরিকুল ইসলাম। তিনি বলেন,
“শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রতিষ্ঠানের মতো আরও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলে ভবিষ্যতে ছাতক হবে একটি আলোকিত জনপদ।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
জনাব কাজী মকসুদ মিয়া, আমেরিকার মিশিগান সিটির সাবেক কাউন্সিলর
সদরুল আমিন সোহান, যুক্তরাজ্য প্রবাসী
নানু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী
মনজুরুল করিম তুহিন, আমেরিকা প্রবাসী
কাজী মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খুরমা উত্তর ইউপি
নুরুল হুদা ফয়সাল, ইতালি প্রবাসী
ড. আফসার উদ্দিন, শিক্ষানুরাগী
ইব্রাহিম আলী রাসেল, জামাল উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মুজাহিদুর রহমান হীরা, সাজ্জাদ মিয়া, আলতাব আলী, ফয়েজ আহমদ, ইসলাম উদ্দীন, আজিজ মিয়া, ফখরুদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমি তার উজ্জ্বল উদাহরণ, যেখানে প্রবাসীদের সহযোগিতায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
প্রধান শিক্ষক রাজন মিয়া বলেন,
“আমরা শিশুদের শুধু পুঁথিগত শিক্ষা নয়, নৈতিক শিক্ষা ও প্রযুক্তি-ভিত্তিক আধুনিক জ্ঞানেও দক্ষ করে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য একাডেমিকে এলাকার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা।”

অনুষ্ঠানের শেষ পর্বে একাডেমির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে, যা অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির কামনা করেন।
এই পরিদর্শন ও আলোচনা সভা স্থানীয়ভাবে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যা ভবিষ্যতে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমিকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

1

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

2

হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

3

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

4

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সিলেট মেট্রো

5

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

6

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

7

ছাতকে আজ থেকে আল-হাদী ইসলামি যুব সংঘের ৩৩তম তাফসীরুল কুরআন ম

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট বিভাগের ১৪ আসনে বিএনপির প

9

সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

10

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

11

মধ্যনগররে-জুলাই-গণঅভ্যুত্থান-দিবস-উপলক্ষে-বি-এনপির-আনন্দ-মিছ

12

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

13

সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে

14

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

15

আজ মহান স্বাধীনতা দিবস

16

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

17

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

18

গোয়াইনঘাটে সম্পদের জন্য বয়স্ক দম্পতির ওপর ছেলের নির্যাতন: ম

19

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

20