টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পুলিশ সদস্য আহত



ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে নিয়মিত মামলার আসামি ধরতে গেলে চোরাচালান গডফাদার হিসেবে পরিচিত শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত হয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত চার হামলাকারীকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টেঙ্গারগাঁও গ্রামের বাসিন্দা আলতাফ আলীর ছেলে শাহিন ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। একসময় তারা আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। কিন্তু রাজনৈতিক সুবিধা নেওয়ার পর গণঅভ্যুত্থানের পর নিজেদের আওয়ামী বিরোধী পরিচয় দিয়ে খোলস পাল্টে নেয়। এরই মধ্যে গত ১৮ জুলাই সেনাবাহিনী প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় চোরাচালান আটক করে। এ ঘটনার পর সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে শাহিন তাদের প্রাণনাশের হুমকি দেন। যদিও থানায় অভিযোগ করা হলেও সে সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানায়, শনিবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে নিয়মিত মামলার আসামি গ্রেফতারে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রোমেন মিয়া সঙ্গীয় ফোর্সসহ টেঙ্গারগাঁও গ্রামে অভিযান চালান। এসময় আসামি ধরতে গেলে শাহিনের ভাই জয়নাল মিয়া পুলিশের কাজে বাধা দিয়ে ৪০-৫০ জন সহযোগীকে জড়ো করে পুলিশের উপর চড়াও হয় এবং হেনস্তা করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল আলম খান আরও একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এসময় শাহিনের নেতৃত্বে জয়নাল মিয়া (৩০), আক্তার মিয়া (২৭), মিলন মিয়া (২৫), মো. সাইমন মিয়া (২২), তাদের পিতা আলতাফ মিয়া (৬০), একই এলাকার নুরুল হকের ছেলে মোস্তাকিন, লাল মিয়ার ছেলে মান্নাসহ ৪০/৫০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এসআই সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদকে।
আহতদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত কনস্টেবল মোস্তাক আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসআই সাহাব উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
পরে রাত ২টার দিকে যৌথবাহিনী পৃথক অভিযান চালালেও মূল আসামিরা পালিয়ে যায়। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল আলম খান জানান, “নিয়মিত মামলার আসামি ধরতে গেলে পুলিশের উপর অতর্কিত হামলা চালানো হয়। চার হামলাকারীকে আটক করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

1

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

2

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

3

সন্ত্রাসবিরোধী মামলায় জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

4

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

5

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

6

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

7

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

8

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজন গ্রেফতার

9

চট্টগ্রাম–সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহা

10

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

11

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

12

৬ মাস আগে বিয়ে করেন পাইলট সাগর

13

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

14

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

15

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

16

দেশত্যাগের আগে আত্মীয়-স্বজনকে ভুল ইংরেজিতে ক্ষুদে বার্তা দেন

17

জুড়ীতে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার

18

মধ্যনগরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

19

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

20