টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।এর আগে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক। পরে আদালত চার্জশিটটি গ্রহণ করেন। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়েছে। 

এরও আগে ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। এরপর সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে ২৮৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

মামলা বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ অনেকে অংশ নেন। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

1

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

2

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

3

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

4

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

5

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

6

শুধুমাত্র নামের কারনে বৈষম্যের শিকার হেয়ছে এম. সাইফুর রহমান

7

সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক

8

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

9

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম

10

শাবিপ্রবির শাকসু নির্বাচন কমিশন থেকে ৪ শিক্ষক পদত্যাগ

11

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

12

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

13

এবার হজের খুতবায় যা বলা হলো

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

16

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

17

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে: ঘোষণা প্রধান উপদেষ্টার

18

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

19

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

20