টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা



ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জে ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ছাতক পৌরসভার হল রুমে প্রস্তাবিত বাজেট পেশ করেন, পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৮৮লাখ ৫৯হাজার ৫৯৪ টাকা। এবং উদ্ধৃত দেখানো হয়েছে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫টাকা।
বাজেট আলোচনায় স্থায়ী বাস টার্মিনাল, ছাতক পাবলিক মিলনায়তন বেদখল, ড্রেনের জলাবদ্ধতা ও ব্যাটারিচালিত অটো রিকশা নিয়ন্ত্রনসহ নানান বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়। এসব বিষয়ে পৌর প্রশাসক ও পৌর প্রকৌশলী প্রশ্নের উত্তরের পাশাপাশি পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ছাতকের স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইনুল ইসলাম ভূঁইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাব রক্ষক কুলসুমা বেগম, নিন্মমান সহকারী ও কাম মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের পর হত্যা: ১৩ বছর পর ইলিয়াস আলী নিখোঁজ রহস্যের ভয়ংকর সত

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,

3

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

4

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

5

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐতিহাসিক

6

মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

7

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

8

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

9

বদলে যাচ্ছে র‍্যাবের নাম

10

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

11

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছি

12

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি

13

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

14

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

15

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

16

মধ্যনগরে সাইবার ক্রাইম অপরাধী গ্রেফতার

17

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসি

18

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

19

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

20