টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, হাসপাতালে খালেদ মিয়ার মৃত্যু



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে খালেদ মিয়া (৪৭) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৩১ মে) বিকেলে ওই গ্রামের মোবারক হোসেন মেন্দি ও রুয়েল মিয়ার লোকজনের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রায় ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষে গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত খালেদ মিয়াকে দ্রুত সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে মোবারক হোসেন মেন্দির পক্ষের আলী হোসেন (২৫), ইমরান (২৫), আজাদ মিয়া (৩৫) এবং রুয়েল মিয়ার পক্ষের সিজিল মিয়া (৩০), রহিম মিয়া (৩৬), লুৎফর মিয়া (৪০) সহ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন আহত ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনায় কালনীচর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

1

শাহপরাণ থানায় ‘ডেভিলদের’ সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ: ওসি মোস্ত

2

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্ম

3

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

4

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

5

নির্যাতনের শিকার ছোট ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত সহকারী শিক্ষক র

6

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

7

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

8

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল

9

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

10

কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, উদ্ধার অভিযান

11

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

12

ছাতক থানা প্রাঙ্গণে জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন

13

বিয়ানীবাজারে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার

14

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

15

রায়হান হত্যা মামলা: ৫ আসামি অনুপস্থিত, যুক্তি–তর্ক পিছিয়ে বু

16

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

17

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

18

কুলাউড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

19

সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

20