টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারুণ্যের উৎসব ২০২৫–এ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন প্রজন্মকে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়। উৎসবে অংশ নিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে উপজেলা পরিষদ চত্বরে।
১ ডিসেম্বর সোমবার দিনব্যাপী রঙিন বর্ণাঢ্য র‌্যালি, যুব সমাবেশ, আলোচনা সভা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ। উৎসব উপলক্ষে স্থাপিত তিনটি স্টলের মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থীর মন কাড়ে হাতে তৈরি ঐতিহ্যবাহী পিঠার স্টল। বাহারি রঙ, সুস্বাদু স্বাদ ও স্থানীয় ঐতিহ্যের ছোঁয়ায় এই স্টল ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু।
দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানকে ঘিরে জগন্নাথপুরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ, যেখানে তারুণ্যের উচ্ছ্বাস, সৃজনশীলতা ও দেশগড়ার অঙ্গীকার প্রতিফলিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

1

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত ৬ জন গ্রেপ্তার

2

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

3

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

4

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

5

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

6

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

7

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

8

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

9

জামায়াতের সমাবেশে ৭ দফা ঘোষণা:

10

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

11

তাহিরপুরে প্রবাসী নারীর পরিবারের ওপর হামলা-লুটপাট: ন্যায়বিচ

12

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

13

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিম

14

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

15

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

16

সিলেটে বৃষ্টির আভাস

17

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

18

বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

19

মধ্যনগরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ

20