টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি ::
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নবীগঞ্জ সোসাইটি অব মিশিগানের উদ্যোগে মনোমুগ্ধকর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মিশিগান ওয়ারেন সিটির হলমিচ পার্কে নবীগঞ্জ সোসাইটির সভাপতি আনোয়ার রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব নুর মিয়ার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বনভোজন উদযাপন কমিটির আহবায়ক নুরুল হক। শেকড়ের টানে নবীগঞ্জবাসীর বনভোজনে কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণ মিলনমেলায় পরিণত হয়। 
বনভোজনে অংশ গ্রহণ করেন সিটি অব হেমট্রামিকের কাউন্সিলম্যান এবং মেয়র পদপ্রার্থী মুহিত মাহমুদ, বাংলা প্রেসক্লাব মিশিগানের সাবেক সভাপতি শামীম আহসান, ফিটজারেল্ড বোর্ড অব এডুকেশন ট্রাস্টি খাজা শাহাব আহমেদ, নবীগঞ্জ সোসাইটির উপদেষ্টা দেওয়ান আকমল চৌধুরী, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের সেক্রেটারী ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন ও বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ। 
এছাড়া বনভোজনকে সফল করতে বিভিন্ন দায়িত্ব পালন করেন হারুনুর রশিদ, আবদুল হাসিদ, মাসুদ আহমেদ, মুকিদ আহমেদ কেনু, মুবাশ্বীর চৌধুরী, মুবাশ্বীর আহমদ, আব্দুল হক, আব্দুল হাই, সোলেমান আহমেদ, জুয়েল আহমদ, মির্জা পারভেজ, দেওয়ান ফরহাদ, সৈয়দ তারেক আহমেদ, মুহাম্মদ সিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া, রিবু চৌধুরী, ফজলু মিয়া, পংকজ দাস, জুবায়েল চৌধুরী, আবুল হাসান, মুস্তাক আহমেদ, মনসুর আহমদ, শুভরাজ হোসেন, সৈয়দ আলামিন, মোশাররফ আহমদ, সুমন আহমেদ, কামাল আহমেদ, জাহিদ গোরী প্রমুখ। 
বনভোজনকে প্রানবন্ত করে তোলার জন্য আঞ্চলিক গান পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগানের শিল্পীবৃন্দ। বনভোজনে আগত কমিউনিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবীগঞ্জ সোসাইটির সভাপতি আনোয়ার রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা

1

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

2

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানব

3

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃ ত্যু

4

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

5

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

6

মিশিগানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি গঠন

7

তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

8

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

9

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

10

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

11

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

12

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

13

সিলেট-তামাবিল সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের

14

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

15

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

16

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

17

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

18

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

19

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

20