টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনি কাজ শেষে ফেরার পথে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন।শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার পর জগন্নাথপুর গ্রামে বিএনপি কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 
গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং কারো সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। 
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আমার ভাই জগন্নাথপুরের ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নির্বাচনি কাজ শেষ করে একই এলাকার একটি ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে।
আহত হাসানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার বিকালে তিনি মারা যান।
কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

1

এমসি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

2

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

3

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

4

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

5

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএস সি পরীক্ষার্থী নিহত

6

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

7

এনসিপির মনোনয়নপত্র কিনলেন ‘স্যালুট দেওয়া’ রিকশাচালক সুজন

8

এক কাতারে সিলেট বিএনপির শীর্ষনেতারা

9

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

10

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

13

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

14

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

17

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

18

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

19

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

20