টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা আলফু মিয়া ও তার ছেলে অভিযুক্ত



রিমান্ড শুনানির সময় পুলিশের সামনেই মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটপাট মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা আলফু মিয়া এবং তার ছেলে কাজী বায়েজিদ আহমদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে।
সেদিন সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। খবর সংগ্রহ করতে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন সাংবাদিক, যার মধ্যে ছিলেন ইমজা নিউজের সাংবাদিক নয়ন সরকার ও সাংবাদিক বৃত্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানি চলাকালে আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়ন সরকারের মোবাইল ফোন ছিনিয়ে নেন, আর তার ছেলে বায়েজিদ সাংবাদিক বৃত্তের ক্যামেরা কেড়ে নেন। পরে নয়নের সহকর্মীরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
সাংবাদিক নয়ন সরকার বলেন,
“আমি খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা চালায়। এরপর পুলিশের সামনেই হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।”


ঘটনার পর নয়ন বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।
আইনজীবী ময়নুল হক বুলবুল এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন,
তিনটি হত্যা মামলাসহ বহু মামলার আসামিকে কীভাবে হাত খোলা অবস্থায় আদালতে আনা হলো? আইন অনুযায়ী এমন আসামিকে ডান্ডাবাঁধা অবস্থায় আনা উচিত। এটি আমাদের জন্য উদ্বেগজনক।”


তিনি আরও বলেন,
দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি সংবাদ সংগ্রহের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”


এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু বলেন,
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

1

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সিলেট মেট্রো

4

কমলগঞ্জে গাঁজাসহ আটক ২

5

হজ থেকে ফিরে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

প্রধান উপদেষ্টা আজ চট্টগ্রাম যাচ্ছেন

10

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিক

11

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

12

ছাতকে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, স্কুল ব্য

13

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্যের মনোনয়ন জমা

14

সুনামগঞ্জের শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে চাচাতো ভাইয়ের হাতে

15

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

16

তদন্ত চলছে সাত দেশে

17

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

18

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

19

সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিত করতে হবে....এডভোকেট মোমিন

20