টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র মোড়ক উন্মোচন



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ঃ
সাহিত্যের নব আলো ছড়িয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’-এর প্রকাশনা অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ডেইলি সুনামগঞ্জ ডটকম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। 
তিনি বলেন, পপি ভৌমিকের কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, অনুভবের নান্দনিক প্রকাশ। তার কাব্যগ্রন্থে জীবনের আলো-আঁধারি, একাকিত্ব ও আত্মঅনুসন্ধানের দারুণ এক সংমিশ্রণ রয়েছে। একজন নারী কবি হিসেবে তিনি যে ভাষা ও ভাবনায় সমাজ ও মননকে ছুঁতে পেরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি তার সাহিত্যজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"
ডেইলি সুনামগঞ্জ.কমের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখতের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলার সাবিনা চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কবি পপি ভৌমিক। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক(সিসি) ডা. ননী ভূষন তালুকদার, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু ও জসিম বুকস হাউজের প্রকাশক মো. জসিম উদ্দিন৷ 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি পপি ভৌমিকের কাব্যগ্রন্থে জীবনের আলো-আঁধারির সৌন্দর্য, আত্মদর্শন ও মানবিক বোধের শক্তিশালী প্রকাশ ঘটেছে। নতুন প্রজন্মের কবিদের জন্য এটি এক অনুপ্রেরণা হয়ে উঠবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাহিত্যপ্রেমী মানুষদের উপস্থিতি মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বাথরুমে স্ত্রীসহ ৫ ঘণ্টা লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের

1

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

2

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

3

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কের সংবাদ সম্মেলন

4

কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠা

5

টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ

6

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

7

চট্টগ্রাম–সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহা

8

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

9

জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রাম

10

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

11

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

12

সিলেটে রাত সাড়ে ৯টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসক

13

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

14

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএ

15

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

16

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

17

সিলেটে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল

18

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

19

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন আটক

20