টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার



সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কাউসার খান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাত একটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই রাতে ওই ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর মেয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। প্রায় ছয় মাস ধরে বিদ্যালয়ে প্রাইভেট পড়াচ্ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউসার খান।
গত রোববার বিদ্যালয় ছুটি হওয়ার পর ওই ছাত্রী ভুলবশত শ্রেণিকক্ষে একটি বই ফেলে রেখে যায়। বিকেল সোয়া চারটার দিকে বইটি আনতে গেলে শিক্ষক তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রীটি দ্রুত পালিয়ে গিয়ে বিষয়টি মাকে জানায়।
ওই ছাত্রীর মা বলেন, ‘যে শিক্ষক নিজের ছাত্রীর ওপর কুনজর দিতে পারে, সে কখনো শিক্ষক হওয়ার যোগ্য নয়। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কাউসার খান থানায় থাকা অবস্থায় বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, “ঘটনার পর বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বুধবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ভোটের মাঠ উত্তপ্ত, ১৮ দিন বাকি নির্বাচনের

1

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার

2

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

3

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

4

কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

7

সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতি: রেলওয়ের দুই কর্মকর্তা বরখা

8

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

9

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

10

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

11

১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

12

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

13

৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত

14

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

15

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

16

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে আধাবেলা সব মার্কেট বন্ধ

17

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

18

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

19

ছাত‌কে যে‌ৗতুক লোভী স্বামী‌কে জেল হাজ‌তে প্রেরন

20