টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

বালুচরে ফাহিম হত্যা মামলার আসামি সবুজ গ্রেফতার



বালুচরে  ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ৪ নং আসামি সবুজ আহমদ রেহানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত সবুজ আহমদ রেহান শাহপরান (র.) থানাধীন গোপালটিলার মৃত আবুল কাশেমের ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে এসএমপির শাহপরান থানাধীন ইকোপার্ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ১০ নভেম্বর বালুচর ২ নং মসজিদ এলাকার কিংস ফুটসাল ইনডোরের সামনে বস্তার গলি রাস্তায় পূর্ব শত্রুতার জেরে মো. ফাহিমকে (২৩) সশস্ত্র একদল যুবক দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় ফাহিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে আবার সিলেট ওসমানী মেডিকেলে ফিরিয়ে আনা হয়। ১২ নভেম্বর সকাল ৭ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. হারুন রশিদ শাহপরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

1

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

2

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

3

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

4

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

5

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

6

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

7

বড়লেখায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আত্নরক্

8

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

9

হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

13

সিলেটে রেললাইন থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

14

সিলেট শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারী

15

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

16

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

17

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

18

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ

19

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

20