টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যমুনা টিভিসহ ভারতে বাংলাদেশের চার টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। 

শুক্রবার তথ্যপ্রযুক্তি ও মিডিয়া বিশ্লেষণ সংস্থা ডিজিটালি রাইটের ‘ডিসমিসল্যাব’ এ তথ্য জানিয়েছে। 

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না। ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয়, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

ডিসমিসল্যাব বলেছে, তাদের প্রতিবেদন প্রকাশের সময় (শুক্রবার রাত আটটা) পর্যন্ত চ্যানেলগুলোতে প্রবেশ করা যায়নি। যমুনা টিভির সঙ্গে ডিসমিসল্যাব যোগাযোগ করলে চ্যানেলটি জানিয়েছে, ইউটিউব থেকে ব্লক–সম্পর্কিত একটি আনুষ্ঠানিক নোটিশ তারা পেয়েছে।

ডিসমিসল্যাব জানায়, বিষয়টি যাচাই করতে তারা ভিপিএনের মাধ্যমে ভারতীয় আইপি ব্যবহার করে ইউটিউবের মাধ্যমে যাচাই করে দেখে— তালিকাভুক্ত ৩৮টি বাংলাদেশি সংবাদ চ্যানেলের মধ্যে উল্লিখিত চারটি ভারতে দেখা যাচ্ছে না। ভারতীয় দুই সাংবাদিকের মাধ্যমেও বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।

যমুনা টিভি ডিসমিসল্যাবকে জানিয়েছে, ইউটিউব থেকে তারা ব্লক সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নোটিশ পেয়েছে।

ইউটিউব ভারতের ‘ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুলস’ অনুসরণ করে, যার আওতায় সরকার যেকোনো কনটেন্ট বা চ্যানেল জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ড ও ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সামরিক অভিযান চালায়। এই পরিস্থিতিতে ভারতের ভেতরে পাকিস্তান ও বাংলাদেশের কিছু চ্যানেল ও ওয়েবসাইট ব্লক করা হয়েছে।

ডিসমিসল্যাব জানায়, ভারতের স্বাধীন সংবাদমাধ্যম দ্য অয়ার-এর ওয়েবসাইটও ব্লক করা হয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছিল, ভারত সরকার ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে কিছু স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলি হামলায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

1

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

2

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর,বিজিবি”র

3

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

4

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

5

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শ

6

সিলেট-২ আসনে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

7

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লা শ

8

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা, কঠোর

9

৩৪ বলে ৪ উইকেট শেষ, ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

ছাতকে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

12

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

13

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

14

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

15

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক

16

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বা

17

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।

18

দেশত্যাগের আগে আত্মীয়-স্বজনকে ভুল ইংরেজিতে ক্ষুদে বার্তা দেন

19

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র

20