টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইফোনের জন্য খুন: বিয়ানীবাজার হত্যা মামলার আসামি টাঙ্গাইল থেকে ধরা

সিলেটে আইফোনের জন্য বন্ধুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৪ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে তাকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া সাজিদুল ইসলাম মুন্না (২৩) ঘাটাইল থানার দেলুটিয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। 
জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার থানার খশির নামনগর গ্রামের যুবক ইমন আহমদ বাড়ি থেকে স্থানীয় বৈরাগীবাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলে পুলিশ সন্দেহভাজন হিসেবে ইমনের বন্ধু আশরাফুলকে আটক করে। পরে আশরাফুলের দেওয়া তথ্যমতে ১০ ডিসেম্বর বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইমন আহমদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।জিজ্ঞাসাবাদে ইমনের ওই আশরাফুল জানায়, আইফোন ছিনতাইয়ের জন্য সাজিদুল ইসলাম মুন্নাসহ তিন-চার জন মিলে কৌশলে শালেশ্বর এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে ইমনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার কাছ থেকে আইফোন ছিনিয়ে নেয় তারা। 
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে টাঙ্গাইল থেকে সাজিদুল ইসলাম মুন্না নামের এক আাসামীকে গ্রেফতার করা হয়েছে।বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, আইনফোন ছিনিয়ে নিতে কয়েকজন বন্ধুমিলে ইমনকে খুন করেছে- তদন্তে এমনটা মিলেছে। ওই মামলার আসামী মুন্নাকে র‌্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

1

মধ্যনগরে বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

2

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

3

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, চাঁদ দেখা গেছে

4

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

5

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দি

6

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

7

এখনো আতঙ্ক ইসরাইলে

8

মধ্যনগরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ

9

এক কাতারে সিলেট বিএনপির শীর্ষনেতারা

10

মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

11

হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

12

সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট

13

তাহিরপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ রাতভর সরবরাহ

14

ছাতকে দুই গোষ্টির সংঘর্ষে আহত ৩০

15

সাদাপাথর লুটপাট মামলা: বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রি

16

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

17

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

18

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

19

সিলেট আসছে এনসিপির ‘জুলাই পদযাত্রা

20