টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস




শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিলটি প্রক্টর অফিসে গিয়ে পুনরায় গোলচত্ত্বরে ফিরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন—
“প্রহসনের বহিষ্কার মানি না, মানবো না”,
“প্রশাসনের সৈরাচারিতা মানি না, মানবো না”,
“আমাদের দাবি মানতে হবে”,
“জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস” ইত্যাদি।
প্রক্টর অফিসের সামনে অবস্থানকালে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুর ইসলাম হাফিজ বলেন,
> “আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে নাটক শুরু করেছে। আর এই নাটকের স্ক্রিপ্ট বানায় প্রক্টর অফিস। শিক্ষার্থীদের জিম্মি করার যে পাঁয়তারা, সেটা সাস্টে চলবে না।”


পরবর্তীতে গোলচত্ত্বরে ফিরে শিক্ষার্থীরা ঘোষণা দেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন,
> “উপাচার্য ও আমি দুই বিভাগের প্রধানদের নিয়ে বসেছিলাম। আমরা শিক্ষার্থীদের বলেছি, তারা ক্লাস-পরীক্ষায় অংশ নিয়ে বিভাগের প্রধানের সঙ্গে আলোচনা করে আপিল করলে বিষয়টি দ্রুত সমাধানের দিকে যাবে।”


উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় র‍্যাগিং ইস্যুতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের মোট ২৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী শিক্ষার্থীও রয়েছেন। সবাই ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একজনকে আজীবনের জন্য এবং বাকিদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি, সকলকেই আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

সিলেটে ‘হাসির সন্ধানে এএফপিসি’র শিক্ষা উপকরণ বিতরণ

2

চেয়ারম্যান হলেন তারেক রহমান

3

৪০ দিন একাধারে জামাতে আদায়কারী ব্যক্তিদেরকে সৈয়দ সিরাজ আলেয়া

4

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

5

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

6

আহমদ কিনু’র ফেসবুক আইডি ব্যবহার করে টাকা দাবি

7

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

8

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

9

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

10

সিলেটে ক্বীন ব্রীজের পাশে ছুরিকাঘাতে যুবক খু*ন

11

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

12

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

13

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

14

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

15

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

16

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছি

17

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

18

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

19

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

20