টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের আই আই সিটি ভবনে শাকসু নির্বাচন কার্যালয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস। এসময় উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার।নির্বাচনী তফসিল অনুযায়ী– ২০ নভেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।
২৪ ও ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ। ২৫ ও ২৬ নভেম্বর একই সময় পর্যন্ত মনোনয়নপত্র জমাদান। যাচাই-বাছাই সম্পন্ন করা হবে ২৭ নভেম্বর।২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর বেলা সাড়ে ৩টাপর্যন্ত। পহেলা ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হবে আর ২রা ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সবশেষে ১৭ ডিসেম্বর ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ঐদিন ই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

1

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

2

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

3

সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক

4

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

5

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

6

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

7

ডাকাতির’ মামলায় রেজিনা কারামুক্ত

8

রায়হান হত্যা মামলা : জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

9

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

10

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

11

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

12

সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন আটক

13

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপ

14

সিলেটের ছয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু নির্

15

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

16

সুনামগঞ্জের মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি প

17

দরিদ্র বাবার কন্যা ফারজানার স্বপ্নপূরণের পথে

18

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী "সালাহউদ্দিন

19

আজ মহান স্বাধীনতা দিবস

20