টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের সংঘর্ষ



মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ ও স্বজনশ্রী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার, ২০ ডিসেম্বর সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীগঞ্জ থেকে শুরু হয়ে স্বজনশ্রী ও বাউধরণ গ্রামের মধ্য দিয়ে একটি গ্রামীণ পাকা রাস্তা গোপরাপুর বাজার পর্যন্ত চলে। এই রাস্তায় ইজিবাইকসহ অন্যান্য ছোট যানবাহনের যাত্রী ওঠানামা নিয়ে উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা শেষে সহিংস সংঘর্ষে পরিণত হয়। দুই গ্রামের উত্তেজিত জনতা রণসাজে সজ্জিত হয়ে একে অপরের উপর চড়াও হয়।
এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন ব্যক্তি আহত হন, তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে আবুল হাশেম, হবিব খান, সুজন মিয়া, আবু বকর, মুন্না মিয়া, জিলু মিয়া, আইত্য মিয়া, তামিম আহমদ, মুর্শিদ মিয়া, মধু মিয়া, দোহা মিয়া, মুরছালিন মিয়া, জাহিদুল ইসলাম, আজিজুর রহমান, ফুলসাদ মিয়া, জমির উদ্দিন, ফাহিম মিয়া, হাবিবুর রহমান, সেজু মিয়া, রুমান মিয়া, তানভীর মিয়া, রাকিব আলী, ফুজায়েল মিয়া, লিটন মিয়া, আফছর উদ্দিন সহ আরও অনেকে আছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. বদরুদ্দোজা জানান, এখানে ৩০ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।
ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, "বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।"
এভাবে স্থানীয় দ্বন্দ্বের কারণে সংঘর্ষের ঘটনা যেন ভবিষ্যতে রোধ করা যায়, তার জন্য স্থানীয় প্রশাসন এবং নেতৃবৃন্দের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি-ব্রিজ-বদলে-দিতে-পারে-গ্রামীণ-চিত্র

1

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক; জনজীবনে চরম বিপর্যস্ত

2

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

3

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

4

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

5

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

6

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

7

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহ

8

তারেক রহমানের আহ্বানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

9

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে ছাতক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেড

12

সিলেটের গ্যাস বেলুনে ভারতে বোমা সন্দেহ, পরে স্বাভাবিক পরিস্থ

13

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

14

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

17

ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

18

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

19

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারিদের ক্ষমতায়নে আফতাব ফিড কা

20