টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান



সিলেট নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।
প্রশাসনের সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় নগরে যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি বৃদ্ধি পাচ্ছিল। এ পরিস্থিতি মোকাবিলায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় চার্জিং পয়েন্ট শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে অভিযান পরিচালনা করা হবে। নিয়ম ভেঙে অবৈধভাবে যান চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর নিরাপদ যাতায়াত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, “বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী ৩৮টি চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম চলছে। এর বাইরেও যদি কোথাও সংযোগ থাকে, সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।”
এদিকে, নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধেও এসএমপির বিশেষ অভিযান চলছে। বুধবার অভিযানের তৃতীয় দিনে প্রথম পালে ৪৫টি যান আটক করা হয়। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ রয়েছে। একই দিনে বিভিন্ন আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়। এর আগে, সোমবার অভিযানের প্রথম দিনে ৮৭টি যান আটক ও ১৭টি মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে আটক হয় ১০৫টি যান ও মামলা হয় ৩২টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্যের মনোনয়ন জমা

1

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দি

2

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

3

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

4

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

5

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

6

সুনামগঞ্জ সদরে প্রথম দিনই নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী ঘোষ

7

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

8

শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

9

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

10

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

11

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

12

জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।

13

পরাজয় স্বীকার করে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাব

14

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লা শ

15

সিলেটে আওয়ামী লীগ নি ষি দ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের

16

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

17

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

18

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20