টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন



মো: আল আমিন , মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
 সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব  আব্দুল আউয়াল মিছবাহ্ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব  মোঃ আল আমীন। সহ-সভাপতি হয়েছেন আব্দুল কাদির, এম.এম.এ. রেজা পহেল এবং মোঃ সাইফ উল্লাহ্।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুরঞ্জন তালুকদার ও সাজিদুর রহমান সাজু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সানোয়ার হোসেন খোকা এবং সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল মোছাব্বির এবং সহ-কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না। দপ্তর সম্পাদক হয়েছেন জেনারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন জহিরুল এবং সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ জুবায়ের শামীম।
সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মোঃ ইসহাক মিয়া ও জাকিয়া সুলতানা।
নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন-জনাব গোলাম জিলানী প্রভাষক মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ,জনাব,  গোলাম জিলানী, প্রধান শিক্ষক, চামারদানি উচ্চ বিদ্যালয়, জনাব নূর ইসলাম, প্রধান শিক্ষক, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়,  জনাব মোঃ শাহিন উদ্দীন, অধ্যক্ষ, লায়েছ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ,  জনাব মোঃ ইউনুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা;
 এবং জনাব রমাপদ চক্রবর্তী, সাবেক সহকারী প্রধান শিক্ষক , মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজ।
তাদের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে প্রেসক্লাবের কাজ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাব নেতৃবৃন্দ।
এছাড়া ক্লাবের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে জনাব মু. নাজমুল হুদা তালুকদার, অতিরিক্ত সরকারি কৌঁসুলি, জেলা ও দায়রা জজ আদালত, সিলেট।
নতুন কমিটির অন্যান্য সদস্যরাও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেসক্লাবের নতুন নেতৃত্ব মধ্যনগরে উন্নয়ন সাংবাদিকতা ও গণমানুষের কথা তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্বিনব্রিজের নিচে মাদকের স্বর্গরাজ্য, নীরব প্রশাসন

1

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

2

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

3

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

4

শহীদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা

5

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলা

6

বালুচরে ফাহিম হত্যা মামলার প্রধান আসামি আলম খান র‌্যাবের অভি

7

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

8

ভিজিএফের ২৩৪বস্তা চাল মাটিচাপা দিল বড়লেখা পৌর কর্তৃপক্ষ

9

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর,বিজিবি”র

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেল

12

প্রশ্ন করায় ক্ষিপ্ত সিসিক সিইও, সাংবাদিককে গালাগাল ও বের করে

13

তামাবিল স্থলবন্দরের কার্যক্রম শুরু আজ

14

ভূমিকম্পে কাঁপল সিলেট

15

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে:সিলেটে মির্জা ফখরু

16

সিলেটে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল

17

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

18

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

19

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

20