টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের ছয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু নির্বাচনী প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক নিয়ে এখন থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

বুধবার (২১ জানুয়ারি) ১০টায় সিলেটের সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে ৬টি আসনের প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম। আসনগুলোতে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক নিচে উল্লেখ্য করা হলো ।

সিলেট-১ আসন:
জামায়াতের মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা), বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), বাসদের প্রণব জ্যোতি পাল (মই), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া (আপেল), গণ অধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা) এবং বাসদ (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস (কাঁচি) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

সিলেট-২ আসন:
বিএনপির তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (হাতপাখা), খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল ঘড়ি) এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সিলেট-৩ আসন:
এখানে বিএনপির আব্দুল মালিক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আনওয়ারুল হক (হাতপাখা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা (ফুটবল), খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা) এবং স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকর (কম্পিউটার) প্রতীক পেয়েছেন।

সিলেট-৪ আসন:
বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জামায়াতের জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুজিবুর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা) এবং গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক) প্রতীক পেয়েছেন।

সিলেট-৫ আসন:
বিএনপি জোটের জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), বিএনপির বহিষ্কৃত প্রার্থী মামুনুর রশীদ (ফুটবল), খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি) এবং বাংলাদেশ মুসলিম লীগের বিলাল হোসেন (হারিকেন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সিলেট-৬ আসন:
এ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর (লাঙ্গল) এবং জামায়াতের সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রতীক পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

1

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

2

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

3

জগন্নাথপুরে যুবদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা,

4

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

5

যুবদের সক্রিয় অংশগ্রহণে শান্তি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিল জ

6

অনলাইন জুয়ার দেনা থেকেই হৃদয় হত্যা: বন্ধুদের বিরোধে জীবন গেল

7

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

8

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

9

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বা

10

মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিয

11

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

12

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা হবে ১৫ দিনের মধ্যে: পুলি

13

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

14

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

15

ছাতকে চুরি করতে গিয়ে ৩ তলা থেকে চুরের লাফ,আহত চুর আটক

16

বালুচরের কিশোর গ্যাং লিডার ‘বুলেট মামুন’ গ্রেপ্তার

17

ডাকাতির মামলায় সিলেটে গ্রেফতারের পর বহিষ্কার বিএনপি নেতা

18

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

19

মধ্যনগরে বিশেষ অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

20