টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

সিলেট-১ আসনের সাথেই থাকছে সিলেট সিটি করপোরেশনের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নিবার্চনী আসনের সীমানা চূড়ান্ত করে জারি করা প্রজ্ঞাপনে এই তিন ওয়ার্ডকে সিলেট-১ আসনের মধ্যেই রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এ গেজেট প্রকাশ করে।

এরআগে সীমানা নির্ধারণের খসড়ায় এই তিন ওয়ার্ডকে সিলেট-৩-এর অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ নিয়ে এই ওয়ার্ডগুলোর বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আন্দোলনেও নামেন তিন ওয়ার্ডের জনসাধারণ।

এরপর গত ৮ আগস্ট এলাকাবাসী নির্বাচন কমিশনে লিখিত আপত্তি জানায়, যা ২৭ আগস্ট শুনানি হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত নির্বাচনী সীমানা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

নতুন সীমানা অনুযায়ী, গাজীপুরে একটি আসন বৃদ্ধি পেয়ে মোট ছয়টি করা হয়েছে। অন্যদিকে, বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশিত হয়। এর আগে নির্বাচনের প্রস্তুতিতে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করেছিল। ৩০ জুলাই ৩০০ আসনের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়। দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ নির্বাচনের জন্য সিলেট-১ সহ ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করা হয়।

নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এরপর ২৪ থেকে ২৭ আগস্ট চার দিনব্যাপী শুনানির মাধ্যমে সকল আপত্তি ও পরামর্শ যাচাই করা হয়।

ইসি সচিব জানান, সর্বমোট ১,৮৯৩টি আপত্তি ও সুপারিশ পাওয়া গেছে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১,১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ বা পরামর্শ ছিল। উভয় পক্ষের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়েছে।

এভাবে চূড়ান্তভাবে নির্ধারিত নির্বাচনী সীমানা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

1

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন সিলেট মহানগর জামায়াত

2

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন হাদি

3

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভ

4

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

5

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

6

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

7

তিন দিনের আল্টিমেটাম: হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে সড়ক

8

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

9

লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

10

গণঅধিকার নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর লাঠিচার্জ, রক্তা

11

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

12

জগন্নাথপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে

13

রায়হান হত্যা মামলা: ৫ আসামি অনুপস্থিত, যুক্তি–তর্ক পিছিয়ে বু

14

সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

15

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

16

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি”র অভিযানে ১১লাখ ৬

17

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

18

নির্বাচন প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

19

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

20