টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’



নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতীক তালিকায় ‘শাপলা কলি’কে ১০২ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে বলা হয়, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪–এর প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ সংশোধন এনেছে।
সংশোধনী অনুযায়ী, বিধি ৯-এর উপবিধি (১) নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে, যাতে বলা হয়—এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রার্থীকে অনুচ্ছেদ ২০–এর অধীনে স্থগিত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতার ভিত্তিতে একটি প্রতীক বরাদ্দ করা যাবে।
প্রসঙ্গত, রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিবন্ধনের শুরু থেকেই ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছে। প্রতীক নিয়ে দীর্ঘদিন ধরে দলটির সঙ্গে নির্বাচন কমিশনের মতপার্থক্য ছিল।
‘শাপলা কলি’ প্রতীকটি চূড়ান্ত হওয়ায় এখন এনসিপির নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

1

এক বছরে তিন ঈদ, দুই হজ

2

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

3

শুধুমাত্র নামের কারনে বৈষম্যের শিকার হেয়ছে এম. সাইফুর রহমান

4

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

5

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

6

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তব

7

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

8

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

9

সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

10

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

11

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

12

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

13

‌নির্বাচনের তফ‌সিল আগামীকাল সন্ধ্যায়

14

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

15

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

16

কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমি

17

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

18

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

19

সিলেটে খালাতো বোনকে ধর্ষণকারী ভাই গ্রেফতার

20