টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটের কোর্ট পয়েন্টে পুলিশের গুলীতে শাহাদাতবরণকারী শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ার করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জামায়াত কেন্দ্রঘোষিত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৩৯ দিনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বিয়ানীবাজারে গিয়ে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে যান তারা।


কবর জিয়ারত শেষে জামায়াত নেতৃবৃন্দ শহীদ তুরাবের বাড়ীতে গিয়ে তাঁর পরিবারের খোঁজ খবর নেন এবং তাঁর শাহাদাত কবুলিয়াত কামনায় বিশেষ মোনাজাত করেন।


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জিয়ারতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার আমীর মু. আজিজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শহীদুল ইসলাম সাজু এবং শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মোঃ আজরফ (জাবুর)। এছাড়াও এসময় বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎকালে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গত বছরের ১৯ জুলাই পুলিশ সিলেট নগরীর কোর্ট পয়েন্টে দৈনিক নয়া দিগন্তের তৎকালিন সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবকে গুলী করে হত্যা করে। শহীদ সাংবাদিক তুরাব আমৃত্যু সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলো। সে ছিল অনুসন্ধানী সাংবাদিক। শহীদ তুরাবসহ জুলাই-আগস্ট আগস্টের গণহত্যার বিচার বাংলার মাটিতে হবেই হবে। ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে ছাতকে মানববন্ধন

1

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে মাঠে নামলেন

2

সাদাপাথর লুটপাট মামলা: বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রি

3

নির্বাচনী প্রচারণা ঘিরে বাহুবলে উত্তেজনা, আহত ২

4

টুডে সিলেট এর সুনামগঞ্জ প্রতিনিধি অজিত কুমার দাস এখন চ্যানেল

5

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

6

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

7

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

8

মধ্যনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

9

সিলেটের ছয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু নির্

10

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

11

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বা

12

হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপ: ৫ জন আটক, হোটেল সিলগালা

13

জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্যের স্মরণসভা ও নতুন আ

14

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

15

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

16

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

17

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

18

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

19

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

20