টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিমানা ও কারাদণ্ড

সিলেট মহানগরী থেকে ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা সবাই হকার। আইন অমান্য করে নগরীর রাস্তা ও ফুটপাতে ব্যবসার কারণে তাদের আটক করা হয়।

 
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসন, সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।সিলেট মহানগরীর রাস্তাঘাট যানজট মুক্ত রাখতে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হকারদের কথা বিবেচনা করে তাদের জন্য নির্ধারিত লালদিঘীরপাড় অস্থায়ী হকার্স মার্কেটটি আরও উন্নত করা হয়েছে। নানান সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। অনেক হকারই সেখানে ব্যবসা বাণিজ্য করছেন। কিন্তু তবু তাদের মধ্যে অনেকেই রাস্তা ছাড়তে নারাজ। প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে তাদের সতর্ক করার পাশাপাশি অনেকের পণ্য সামগ্রীও আটক করা হয়।নিয়মিত অভিযানের অংশ হিসাবে শনিবার সন্ধ্যার পর অভিযান শুরু হয়। চলে সাড়ে ৯টা পর্যন্ত। নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, কালিঘাট রোডে অভিযান চালিয়ে অন্তত ১০জন হকার ও পণ্য সামগ্রী আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম ঠিকানা তাৎক্ষনিক জানানো হয়নি।অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম।
 
তাকে সহযোগীতা করেন মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের একদল কর্মকর্তা ও কর্মচারী।
 
আটকদের মধ্যে ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অন্যান্যদের মোট ২০ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে দুই আসামি গ্রেফতার

1

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

2

মধ্যনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

3

নির্বাচন প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

4

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

5

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

6

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

7

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

8

সিলেটে মনোনয়ন যাচাই-বাছাই: বাতিল ৭, স্থগিত ৫

9

সিলেট টাইটান্সকে পরাজিত করে রাজশাহী ফাইনালে!”

10

নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাফল্যের প্রতিচ্ছবি জ

11

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর

12

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

13

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: অবৈধ ২০ হাজার ঘনফুট বালু জব্

14

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

15

ছাতকে আজ থেকে আল-হাদী ইসলামি যুব সংঘের ৩৩তম তাফসীরুল কুরআন ম

16

জুড়ীতে হাকালুকি হাওর সংরক্ষণে গণশুনানি

17

জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত: শহীদ সোহাগ মিয়ার

18

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

19

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

20