টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পুলিশ আহত



নিজস্ব প্রতিবেদক::
সিলেটের শাহপরান থানাধীন পরগনা বাজার এলাকায় পারিবারিক ঝগড়ার ভিডিও মোবাইলে ধারণকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, পরগনা বাজার এলাকার এক যুবক পারিবারিক বিরোধের একটি ভিডিও মোবাইলে ধারণ করেন। ওই ভিডিও মুছে ফেলতে স্থানীয় কয়েকজনের অনুরোধে রাজি না হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ওই যুবককে আটক করে একটি দোকানে রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের টহল গাড়িতে হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শাহপরান থানার ওসি মনির হোসেনসহ আরও দুই কনস্টেবল আহত হন। হামলায় পুলিশের একটি টহল গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পারিবারিক ঝগড়ার ভিডিও সংরক্ষণকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং সাতজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

1

টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব

2

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

3

নির্যাতনের শিকার ছোট ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত সহকারী শিক্ষক র

4

সিলেটে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

5

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

6

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

7

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

8

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

9

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

10

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

11

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

সিলেটে চোরাই মোবাইলের বিশাল চালান উদ্ধার, হোতাসহ আটক ৪

13

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

14

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

15

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

16

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

17

দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর

18

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

19

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

20