টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্যবসায়ীদের



সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে অবস্থিত শতবর্ষী ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের পুকুরটি বর্তমানে ময়লা-আবর্জনায় দূষিত হয়ে পরিবেশের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছে। সারা বছর পানি থাকলেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পুকুরটি এখন মর্জাপুকুরে পরিণত হয়েছে। আগাছায় ভরা পুকুরে বিষধর সাপের আনাগোনাও দেখা যাচ্ছে, যা আশপাশের মানুষের জন্য বিপজ্জনক।
এদিকে শহরের পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে স্থানীয় ব্যবসায়ী আব্দুল মুকিতসহ কয়েকজন ব্যবসায়ী পুকুরটি পরিষ্কার ও দৃষ্টিনন্দনভাবে গড়ে তোলার দাবিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ৫৩ শতক জমির এই পুকুরের একটি অংশ ইতিমধ্যেই বেদখল হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো পুকুরই দখলের শিকার হতে পারে। এছাড়া শহরে অগ্নিকাণ্ডের সময় দমকল বাহিনীর পানির উৎস হিসেবে পুকুরটির গুরুত্ব অপরিসীম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয়ের তহবিল না থাকায় তারা উদ্যোগ নিতে পারছেন না, তবে পৌর কর্তৃপক্ষ চাইলে সহযোগিতা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, স্কুল কর্তৃপক্ষ লিখিতভাবে অনুরোধ করলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

1

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

2

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

3

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

4

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

5

ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম: চরমোনাই পির

6

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

7

হাজিরা দেননি এসআই আকবর

8

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

9

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

10

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

11

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার

12

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

13

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

14

সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জৈন্তাপুরে কঠোর অভি

15

সিলেটে আবাসিক হোটেলে থেকে আটক-৫

16

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

17

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

18

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

19

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক: প্রবাসে বাংলাদেশি রাজনী

20