টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার

সিলেটের ওসমানীনগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি এবং অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

 
শক্রবার (৯ জানুয়ারি) ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে ওসমানীনগর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট মো. তানজিলের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল যৌথভাবে অভিযান পরিচালনা করে।উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের মো. আফিকুর রহমানের বাড়িতে অভিযানে পরিচালনাকালে আফিকুর রহমানকে পাওয়া না গেলেও তার বাড়ি থেকে দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।এসময় তার সহযোগী হিসেবে সন্দেহভাজন পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের মৃত ইউসুফ উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন, নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে মো. হাবু মিয়া,ওসমানীনগর উপজেলার সিকান্দারপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. মজিবুর রহমান, একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাঈদ আহমদ এবং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের মো. ফারুক আহমদের ছেলে নাইমুর রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।এসময় ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি সেট, ১টি বাইনোকুলার, ১টি পাওয়ার ব্যাংক, ১টি এনালগ মাল্টিমিটার, ১টি হেড ল্যাম্প, ১টি ইলেকট্রিক শক টর্চ, ১টি অ্যাকশন ক্যামেরা, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড ও ১টি আয়রন কাটার উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ গ্রেফতার ৫জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায়  হস্থান্তর করা হয়েছে।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ৫জনকে গ্রেফতারের বিষয়টি আমি অবগত আছি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

1

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

2

ছাতকের পিয়াইন নদীতে অর্ধ কোটি টাকার মালামাল বাজেয়াপ্ত

3

মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের

4

খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

5

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

6

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

7

সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জৈন্তাপুরে কঠোর অভি

8

হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপ: ৫ জন আটক, হোটেল সিলগালা

9

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

10

মধ্যনগরে বাকাতলায় কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা

11

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ

12

সিলেট-তামাবিল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস হেলপার ও আনসার সদস

13

সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট

14

ছাদে আটকা সাংবাদিক, শ্বাসরুদ্ধকর এক রাত

15

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির কাঠইর ইউনিয়ন শাখার কর্মী সভা অন

16

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

17

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

18

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

19

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

20