টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার লন্ডনে চ্যাথাম হাউজে ‘এক নীতি সংলাপে’ মূল বক্তা হিসেবে অংশ নিয়ে এ মন্তব্য করেন প্রধান ‍উপদেষ্টা। এর আগে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। সফরের দ্বিতীয় দিনে লন্ডন স্থানীয় সকাল ৯টায় অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।এরপর সকাল ১০টা ১৫ মিনিটে অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েটিজ বাজপাই।

পরে বেলা ১১টায় অধ্যাপক ইউনূস চ্যাথাম হাউসে মূল বক্তা হিসেবে অংশ নেন এক নীতি সংলাপে। চ্যাথাম হাউসের মূল হল কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

1

জাতীয় পার্টি জিন্দা লাশ: নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা

2

চেয়ারম্যান হলেন তারেক রহমান

3

বালুচরে ফাহিম হত্যা মামলার আসামি সবুজ গ্রেফতার

4

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

5

সিলেট ওসমানী মেডিকেল কলেজে পানির ট্যাংকির পলেস্তারা খসে আউটস

6

মধ্যনগরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে দুই আসামি গ্রেফতার

7

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

8

সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদি

9

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

10

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

11

১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

12

তারেক রহমানের আহ্বানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট ৩ জনকে কারাদণ্

15

ছাতকে পরিত্যক্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবৈধ অস্ত্র উদ্ধার,

16

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের

19

তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

20