টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত



আনিসুল হক বলেন— “আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে...

আল-আমিন তালুকদার, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:


সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় মধ্যনগর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ - তাহিরপুর - দরমপাশা-মধ্যনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট বিভাগের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক জনাব আনিসুল হক।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
আমরা দলের স্বার্থে ঐক্যবদ্ধ। বিএনপি একটি পরিবার, এখানে কেউ বিচ্ছিন্ন নয়। মনোনয়ন প্রত্যাশী অনেকেই ছিলেন, তবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ড আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন,
আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে প্রতিটি কেন্দ্রে সংগঠন শক্তিশালী করতে হবে, নির্বাচনকালীন সময়ে সজাগ থাকতে হবে। আমি নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতের উন্নয়ন ঘটিয়ে এ অঞ্চলের জনগণের আস্থা অর্জন করব।


সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও মোসাহিদ তালুকদার।
এ সময় তাহিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মধ্যনগর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

1

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

2

কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নতুন গ্যাস মিলবে না: সিলেটে জ্

3

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

4

১০ বছরের ভাতিজিকে কুপিয়ে খু*ন করল চাচা

5

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

6

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

7

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা হবে ১৫ দিনের মধ্যে: পুলি

8

সিলেটে রাত সাড়ে ৯টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসক

9

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

10

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

11

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

12

ঢামেক থেকে এভারকেয়ারে হাদির উন্নত চিকিৎসা শুরু

13

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

14

এনসিপির মনোনয়নপত্র কিনলেন ‘স্যালুট দেওয়া’ রিকশাচালক সুজন

15

কোম্পানীগঞ্জে স্বামীর সামনেই টমটমের ধাক্কায় প্রাণ গেলো স্ত্র

16

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

17

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

18

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

19

কানাইঘাটে জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থ

20