টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসিটিভি ভিডিওতে ক্ষোভে ফুঁসে উঠল এলাকা




জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ক্লাসরুমে পাঠদানের সময় প্রধান শিক্ষক নিজের হাতে থাকা ডাস্টার দিয়ে এক ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন!
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

গত ৯ নভেম্বর (রবিবার) বিকেল ৩টার দিকে এই নৃশংস ঘটনাটি ঘটে কেশবপুর উচ্চ বিদ্যালয়ে।
প্রধান শিক্ষক ফরুক আহমেদ পাঠদানের সময় সপ্তম শ্রেণির ছাত্রী সাইদা বেগম (১৪)-এর ওপর চরমভাবে চড়াও হন।
সাক্ষীদের ভাষায়
তিনি একের পর এক ডাস্টার দিয়ে মারতে থাকেন, রক্ত ঝরতে শুরু করে মেয়েটির শরীর থেকে।”


পরে সহপাঠীরা চিৎকার শুরু করলে শিক্ষক থেমে যান। আহত সাইদাকে তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
 দরিদ্র পরিবারের মেধাবী মেয়ে
নির্যাতিত সাইদা বেগমের পিতা মুজিবুর রহমান, পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের এক দরিদ্র অটোচালক।
সাইদা কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী, রোল নম্বর ৪২।
পরিবার জানিয়েছে, সাইদা একজন মেধাবী ছাত্রী এবং প্রতিদিন নিয়মিতভাবে স্কুলে উপস্থিত থাকত।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই জগন্নাথপুর জুড়ে ক্ষোভের ঝড় ওঠে।
অভিভাবক ও স্থানীয়রা বলেন
একজন শিক্ষক যদি এভাবে ছাত্রীকে পেটান, তাহলে আমাদের সন্তানরা নিরাপদ থাকবে কোথায়?”

তারা অভিযুক্ত প্রধান শিক্ষক ফরুক আহমেদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
স্কুলে গিয়ে প্রধান শিক্ষক নিখোঁজ
আজ (মঙ্গলবার) সরেজমিনে কেশবপুর উচ্চ বিদ্যালয়ে গেলে দেখা যায়, প্রধান শিক্ষক ফরুক আহমেদ উপস্থিত নেই।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ সাংবাদিকদের বলেন—
ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। প্রধান শিক্ষক বর্তমানে বাইরে আছেন, তবে আমরা বিষয়টি নিয়ে বিব্রত।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

1

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

2

বালুচরে প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাং সদস্যের মৃত্যু

3

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহ

4

ছাদে আটকা সাংবাদিক, শ্বাসরুদ্ধকর এক রাত

5

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার

6

তারুণ্যের উৎসব ২০২৫–এ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ

7

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

8

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

9

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

10

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

11

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল আলবেনিয়া

12

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

13

ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউ”কের সৌজন্যে গরুর কুরবানীর মাংস বিত

14

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

15

দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস

16

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

17

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকী

18

রায়হান হত্যা মামলা : জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

19

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

20