টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে বিএনপি নেতা কতৃক নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন



ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে জামায়াতে ইসলামী’র নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্থার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলীয় নেতৃবৃন্দ। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ-৫) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার।
তিনি বলেন, শনিবার বিকেলে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা’র পক্ষে কয়েকজন মহিলা কর্মীরা প্রচারনা ও লিফলেট বিতরণে গেলে বিএনপি’র পক্ষ থেকে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক তাদের বাঁধা প্রদান ও হেনস্থা করা হয়। এ সময় নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি প্রদান ও প্রচারনা বন্ধ করতে বলা হয়। এবিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামী’র নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এবং কিছু সময়ের জন্য সিলেট-সুনামগঞ্জ  সড়ক অবরোধ করেন। তারা উক্ত  ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান।
এদিকে উপরোক্ত বিষয়টি নিয়ে ছাতক উপজেলা বিএনপি আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ করেছে। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ  কর্তৃক জামায়াতে ইসলামী’র নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় দল দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আসন কমিটির মিডিয়া সেক্রেটারি এড. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন রশীদ, ছাতক পৌর জামায়াতের আমীর প্রকৌশলী নোমান আহমদ, ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মনসুর আহমদ, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মিজানুর রহমান, জামায়াত নেতা হেলাল উদ্দিন, আব্দুল আউয়াল, আবু মুসা রাসেল, আরাফাত আহমদ রাহাত, নাসির উদ্দীন, জাবেদ আহমদ প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

1

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

2

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র

3

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

4

সিলেটে রাত সাড়ে ৯টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসক

5

শুধুমাত্র নামের কারনে বৈষম্যের শিকার হেয়ছে এম. সাইফুর রহমান

6

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

7

জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁ

8

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

9

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

10

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

11

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

12

ভোরে সিলেটজুড়ে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

13

‘হ্যাঁ না’ ভোট কী—জানেন না সুনামগঞ্জ-৫ আসনের অধিকাংশ ভোটার

14

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

15

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

16

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

17

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

18

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

19

দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানালেন তারেক র

20