টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে খালাতো বোনকে ধর্ষণকারী ভাই গ্রেফতার

সিলেটে রাবার বাগানে খালাতো বোনকে ধর্ষণকারী ভাইকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।গ্রেফতারকৃত মনির মিয়া (২৫) সিলেটের জালালাবাদ থানার দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।

র‌্যাব-৯ জানায়, ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকার বাসিন্দা। বিবাদী ভিকটিমের সম্পর্কে খালাতো ভাই হয়। ভিকটিমের মাতা এক বছর পূর্বে মৃত্যু বরণ করে এবং মৃত্যুর পূর্বে ভিকটিমের মাতা বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় কাজ করতেন। ঐ বাসার মালিক মাঝে মধ্যে ভিকটিমের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করত। সেই সুবাধে বিবাদীর মোবাইল নাম্বার মালিকের বাসায় দেওয়া ছিল। ঘটনার দিন গত ৩১ অক্টোবর রাত ৯ টায় ভিকটিমের বাড়িতে এসে বিবাদী জানায় যে, বিশ্ববিদ্যালয় এলাকার ঐ বাসার মালিক ফোন দিয়েছে তাদের বাসায় গেলে কিছু টাকা দিবে। তখন বাসায় ভিকটিমের পিতা না থাকায় বিবাদী ভিকটিমকে নিয়ে ঐ মালিকের বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে টিলার উপর রাবার বাগানে পৌঁছালে বিবাদী ভিকটিমকে জঙ্গলের আড়ালে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য মৃত্যুর হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে এসে ভিকটিমের পিতা এবং পরিবারকে বিষয়টি জানায়। তখন ভিকটিমের বাবা বিবাদীর পিতা-মাতাকে ঘটনার বিষয় জানালে তারা বিষয়টি আপোষের জন্য প্রস্তাব দেয়। উক্ত প্রস্তাবে ভিকটিমের পিতা রাজি না হয়ে এসএমপির জালালাবাদ থানায় ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন।পরে শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বেতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে রাবার বাগানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়।

কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেটের এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে বিশেষ অভিযানে চার সহোদর গ্রেফতার

1

হবিগঞ্জে সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন

2

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

3

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

4

মিরাবাজারে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী

5

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

6

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

7

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

8

শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম: রাত ৯টার মধ্যে নিশ্চয়তা না এ

9

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

10

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন আটক

11

কানাইঘাটে ৩ ভাইকে কু*পিয়ে জখম, একজনের মৃ ত্যু

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

সিলেটসহ সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

14

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

15

এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ পু

16

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

17

উপদেষ্টা পরিষদের বিবৃতি বিভ্রান্তিকর: বিএনপি

18

হাওরে ফসল শেষ, খুলে দেওয়া হলো সুইচগেট – মাছ ধরার প্রস্তুতি

19

তুচ্ছ ঘটনায় ভয়াবহ সংঘর্ষ: হবিগঞ্জে দুই গ্রামের ৫০ জন আহত

20