টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানালেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। এই অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে আসার আহ্বান জানাচ্ছেন সবাই। তবে দেশে আশার বিষয় তিনি জানিয়েছেন, অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

শনিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৯টায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন।তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। তারেক রহমান লিখেছেন-

‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’

‘দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মত তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকত সেবা প্রদান অব্যহত রেখেছেন। বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্খা ব্যক্ত করা হয়েছে।’সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে জিয়া পরিবার বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।’

‘এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোনো সন্তানের মত আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সূযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শ কাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

1

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

2

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

ডেভিল মতিন খাঁকে উদ্ধার করে পালাল সন্ত্রাসীরা : হামলায় আ

5

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

6

সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,

7

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

8

১৭ মামলার আসামি চেয়ারম্যান আলফু গ্রেফতার

9

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

10

সিলেট ইকোপার্ক সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন

11

ভাতিজার হাতে চাচা খু ন

12

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্

13

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

14

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

15

সিলেট ৬টি আসনে নির্বাচনী মাঠে পরিবর্তন, ১১ জনের মনোনয়ন প্রত্

16

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

17

মোগলাবাজারে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার, ৩ ডাকাত

18

জগন্নাথপুরে এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর মাহফিল কমিটির সদস্যে

19

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

20