টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ

চলমান বিক্ষোভের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৯ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এ-সংক্রান্ত পোস্ট দেওয়া হয়েছেপোস্টে বলা হয়, নির্বাচন ১২ তারিখেই (১২ ফেব্রুয়ারি) হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।

শাহবাগে যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে শাহবাগে অবস্থান নেন ছাত্র-জনতা।

এ সময় ‘ব্লকেড, ব্লকেড, শাহবাগ ব্লকেড’; ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’; ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’; ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’; “তুমি কে আমি কে, হাদি হাদি’; ‘তুমি কে আমি কে, জাবির জাবির’; ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন, নেমে পড়ুন’ সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পাশাপাশি জলকামান ব্যবহার করা হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। আন্দোলনকারীদের দাবি, এ সময় পুলিশ ছররা গুলিও নিক্ষেপ করে।

এ সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

1

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্ম

2

সাদাপাথরে পাথর লুট ঠেকাতে সেচ্ছাসেবীর ওপর হামলা,

3

ওসমান হাদির অবস্থা ‘ক্রিটিক্যাল’,

4

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

5

ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়

6

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

7

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

8

সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিত করতে হবে....এডভোকেট মোমিন

9

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

10

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

11

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

12

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফ

13

অতীতের বস্তাপচা ধারায় কোনো) নির্বাচন চাই না : বিয়ানীবাজারে শ

14

ছাতকে মরা চেলা নদীতে বালি উত্তোলন বন্ধে গ্রামবাসীর প্রতিবাদ

15

নতুন সংবিধান ও বিচার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন :

16

সুনামগঞ্জ-১ আসনে হাওরাঞ্চলের উন্নয়নই অগ্রাধিকার — ব্যারিস্টা

17

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

18

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে:হবি

19

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

20