টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

 নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। তারা চাচাতো-ফুফাতো ভাইবোন এবং নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। ঘটনার সময় তারা পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, খেলার একপর্যায়ে এক শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজনও পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান ঘটনাস্থল উপস্থিত হন।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে। স্থানীয়রা পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

1

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

2

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফ

3

ছাতকের খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে আলোচিত এলএসডি সুলতানা প

4

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

5

মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝুলন্ত লা শ

6

সিলেটে নির্বাচন: সব কেন্দ্রে সিসি ক্যামেরা, থাকবে স্ট্রাইকিং

7

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি”র অভিযানে ১১লাখ ৬

8

সিলেটে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন স্বামী

9

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ

10

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

11

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

12

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

13

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

14

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

15

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

16

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

17

ছাত্রদল নেতা ফাহিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলে

18

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

19

মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

20