টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল: জেলা প্রশাসক



স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু হবে। এতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ কমবে এবং চিকিৎসক সংকটও অনেকটাই নিরসন হবে। পাশাপাশি আগামী ৩ মাসের মধ্যে সিলেটে একটি সয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মিতব্য ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন,
“আমরা সবাই মিলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রতিনিধি দল মূলত দুটি বিষয় পরিদর্শন করেছেন—একটি হলো ক্যান্সার হাসপাতালের কাজ কতদূর অগ্রসর হয়েছে এবং অন্যটি হলো নতুন ভবনের অগ্রগতি। আশা করছি আগামী ৩ মাসের মধ্যেই ক্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন,
“৫০০ শয্যার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। এতে বিশাল চাপ তৈরি হয়। নতুন ভবনের কাজ শেষ হলে রোগীদের সেখানে স্থানান্তর করা হবে। পাশাপাশি চিকিৎসকদের জন্য উপযুক্ত বসার জায়গা ও কাঠামোগত সমস্যাগুলোর সমাধানেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, জেলা হাসপাতাল চালু হলে ওসমানীতে রোগীর চাপ কমবে এবং চিকিৎসার মান আরও উন্নত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্

2

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

3

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

4

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটে ট্রেন দুর্ঘটনায় আহত হাতির

5

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

6

সিলেটে আওয়ামী লীগ নি ষি দ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের

7

কর্তৃপক্ষের গাফিলতিতে লুট হচ্ছে হাদা টিলা

8

যুবদল নেতাকে গুলি করে হত্যা

9

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

10

৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত

11

সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,

12

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্ন

13

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

14

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

15

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তব

16

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

17

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

18

ভাতিজার হাতে চাচা খু ন

19

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

20