টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর রক্ষা ও কৃষকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের মিতালী রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল এবং জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আবদুল ওয়াহিদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, ডা. আজিজুর রহমান, ব্যবসায়ী নুর মোহাম্মদ, সালামত আলী, কৃষক ফখরুল ইসলাম, সাংবাদিক আমিনুর রহমান জিলু ও শাহ ফুজায়েল আহমদসহ আরও অনেকে। এ সময় সাংবাদিক আমিনুল হক সিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মেলনের একপর্যায়ে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন মো. শাহিদুল ইসলাম বকুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সাংবাদিক মো. শাহজাহান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় বলেন, “হাওর বাঁচাও আন্দোলন কৃষকের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে আমরা প্রতিবাদ ও আন্দোলনের মাধ্যমে কৃষকের পাশে থাকবো।”
বিশেষ অতিথির বক্তব্যে ইয়াকুব বখত বহলুল বলেন, “হাওরের ফসল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাঁধ নির্মাণে অনিয়ম ও অবৈধ লুটপাট বন্ধ করতে হবে। কোথাও ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।”
সম্মেলন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাওর রক্ষা ও কৃষকের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

1

জগন্নাথপুরে পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেফতার

2

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

3

ডাকাতির’ মামলায় রেজিনা কারামুক্ত

4

বিএনপির আহ্বায়ক কমিটিতে গাজী মিল্টন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছ

5

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আ

6

মধ্যনগরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

7

দিরাইয়ে সেচের পানি নিয়ে সংঘর্ষে আহত ৩০

8

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

9

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে মাঠে নামলেন

10

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

11

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

12

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

13

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

14

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

15

অসীম হত্যা মামলার আসামী শাহজাহান নারায়নগঞ্জে থেকে গ্রেফতার

16

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে ভয়াবহ অগ্ন

17

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

18

করোনায় আরও দুইজনের মৃত্যু

19

বছর ঘুরে আজ খুশির ঈদ

20