টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের দোলারবাজার ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত



হাকীম নোমানী, ছাতক  প্রতিনিধি:


সুনামগঞ্জের ছাতক জাহিদপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার  (৪আগস্ট) উপজেলার দোলার বাজারে মা নেহার কমিউনিটি সেন্টারে  উক্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপন করা।
দোলার বাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে ও বিট পুলিশ সদস্য  আব্দুস সাত্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র পুলিশ সুপার (ছাতক সার্কেল) আব্দুল কাদের। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,এই সমাবেশের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব কমানো এবং একসাথে কাজ করে একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়া সম্ভব।  উপস্থিত জনসাধারণকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ তাঁর বক্তব্যে বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়নে ছাতক থানার উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ করে যাচ্ছেন। এই কার্যক্রমে এলাকায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফ, এস,আই,মঞ্জুর,এ,এস, আই, সাইফুল , জালালাবাদ থানা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক শাহিন,উপজেলা বিএনপির আহবায়ক মতিউর রহমান রুহেল,বিএনপি নেতা ছায়েদ আহমদ,ছাদিকুর রহমান, আনোয়ার হোসেন, মুশফিকুর রহমান, কাজী আসকির আলী, ওসমান,কিবরিয়া,জামাত নেতা জাবেদ আহমেদ, সেলিম আহমদ প্রমুখ। এসময় বিট পুলিশিং কমিটির সদস্যবৃন্দসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলা: আগামী ৭ জানুয়ারি রায় ঘোষণ

1

৪০ দিন একাধারে জামাতে আদায়কারী ব্যক্তিদেরকে সৈয়দ সিরাজ আলেয়া

2

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

3

ভোরে সিলেটজুড়ে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

4

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

5

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

6

সিলেটে অবৈধ ভারতীয় পেঁয়াজ ও পিকআপসহ যুবক আটক

7

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

জগন্নাথপুরে বৃষ্টি থামতেই পানি নামতে শুরু, স্বস্তি ফিরেছে এল

10

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

11

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

12

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

13

সিলেটে স্বামী-স্ত্রীর কলহের পর এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

14

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

15

জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচ

16

মাছিমপুরে গাড়ী পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল-এলাকাবাসী সংঘর্ষ

17

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটে ট্রেন দুর্ঘটনায় আহত হাতির

18

সিলেটের ডিসি সারওয়ারকে নিয়ে আবেগঘন পোস্ট আইন উপদেষ্টার

19

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

20