টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুরমায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৫০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (১৯ অক্টোবর) সকালে র‌্যাবের বিশেষ অভিযানে এ সাফল্য আসে।
র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি অভিযানিক দল সকাল ৭টা ১০ মিনিটের দিকে চন্ডিপুল এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এর আগে গোপন সূত্রে খবর পায় যে, হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী একটি টয়োটা ক্লুজার গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সিলেট শহরের দিকে আসছে।
পরবর্তীতে লালাবাজার পপুলার স-মিল অ্যান্ড ফার্নিচার-এর সামনে সকাল ৭টা ৪৫ মিনিটে চেকপোস্টে গাড়িটি থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা তিনজন পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।
তল্লাশিতে গাড়ির পেছনের সিটে রাখা চারটি প্লাস্টিকের বস্তা ও একটি কাপড়ের ব্যাগ থেকে খয়েরি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটককৃতদের দেওয়া তথ্যে ভিত্তিতে দক্ষিণ সুরমার বাইপাস রোড এলাকা থেকে গাঁজা ক্রয়-বিক্রয়ে জড়িত আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়
১️⃣ মোঃ আইয়ুব আলী (৬৭) — মৃত কাশেম আলীর ছেলে, ভান্ডারুয়া গ্রাম, মাধবপুর, হবিগঞ্জ।
২️⃣ মোঃ আবুল হাসেম (৪৩) — মৃত নুর মোহাম্মদের ছেলে, বাশতলী গ্রাম, কালিয়াকৈর, গাজীপুর।
৩️⃣ আতাউর রহমান (৫৭) — মৃত সেকান্দার আলীর ছেলে, সিদলাই গ্রাম, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
৪️⃣ নজরুল ইসলাম (৫২) — মৃত আলকাস মিয়ার ছেলে, ইসলামাবাদ গ্রাম, গোয়াইনঘাট, সিলেট।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান,
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত গাঁজা দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন,
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

1

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

2

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

3

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চ

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

6

সিলেটে তর্কের জেরে ইটের আঘাতে বিএনপি নেতা নিহত, অভিযুক্ত যুব

7

জিন্দাবাজারে ড্রেনের উপর ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করলো সিসিক

8

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

9

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

10

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

11

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভ

12

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

13

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

14

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

15

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

16

মধ্যনগরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

17

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমা

18

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্

19

দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ‘আগে হতে হবে’: পাটওয়

20