টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ




নিজস্ব প্রতিবেদক  দিরাই ::
সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী নৌকার জানালা দিয়ে ছিটকে পড়ে দেড় বছরের শিশু তানহা নিখোঁজ হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে দিরাই পৌর শহরের বাজার ব্রিজ সংলগ্ন চামটি নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিখোঁজ তানহা শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা মাসেদা বেগম মেয়েকে নিয়ে সিলেট থেকে দিরাই হয়ে শাল্লাগামী নৌকায় উঠেন। নৌকায় ওঠার পর মেয়েকে একটি কলা খেতে দিয়ে ব্যাগ গুছাচ্ছিলেন তিনি। এ সময় তানহা মায়ের পেছন থেকে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর খেয়াল করে মা চিৎকার দিলে আশপাশের যাত্রীরা হতবাক হয়ে পড়েন।
খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, তবে রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নৌকার চালক মোহাম্মদ হাকিম বলেন,
> “আমরা তখন সকালের নাস্তা করছিলাম। হঠাৎ চিৎকার শুনে এসে জানতে পারি শিশুটি নদীতে পড়ে গেছে।


দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিশির কুমার দাস জানান,
খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। এখানে ডুবুরি না থাকায় জেলা টিমকে ডাকা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।”


দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন,
> “ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

3

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

4

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন দণ্ডিত

5

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ

6

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

7

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

8

ভূমিকম্পে কাঁপল সিলেট

9

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপি

10

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

11

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে এসইউজের শুভেচ্ছা ও অভ

12

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

13

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

14

সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার ভারতীয়

15

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

16

যুক্তরাষ্ট্রে মৌলভীবাজারের দিদারুলের দাফন সম্পন্ন,

17

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

20