টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর জনসমাবেশ অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক ছাতক,সুনামগঞ্জ :
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীকে স্বাগত জানিয়ে একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ই নভেম্বর) বিকেলে ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ে গোবিন্দগঞ্জ জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন,
“ছাতক–দোয়ারার মানুষের ভালোবাসাই আমার শক্তি। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তব্যে তারা বলেন, মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে ছাতক–দোয়ারা নতুন রাজনৈতিক দিকনির্দেশনা পাবে।
জনসমাবেশকে কেন্দ্র করে গোবিন্দগঞ্জ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্যানার–ফেস্টুনে পুরো এলাকা সাজিয়ে তোলা হয় এবং নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনপদ।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এ সমাবেশ ছাতক–দোয়ারার বর্তমান রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

1

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করেছে এএফপিসি প্

2

ঈদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল টিম থাকবে সিলেট

3

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহ

4

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

5

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

6

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

7

সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে আসাদের ৫ দিনের রিমান

8

কমপ্লিট শাটডাউন’ চলবে, নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন

9

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

10

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

11

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

12

সিলেটে রিকশা গ্যারেজে জুয়া খেলতে গিয়ে ধরা ৪ জন

13

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপ

14

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

15

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

16

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

17

মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

18

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

19

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

20