টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয়ের চেতনায় ঐক্যের ডাক: সিলেটে বিএনপির বিজয় র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‌্যালির পূর্বে সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। বিজয় র‌্যালি শুরুর নির্ধারিত সময়ের আগে সিলেটের রেজিষ্ট্রারী মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দুপুর থেকেই আলাদা আলাদা ভাবে বিএনপির বিভিন্ন জোন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে বিজয় র‌্যালিতে অংশ নিতে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা। বিকেলে সংক্ষিপ্ত সভা শেষে র‌্যালি শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্তি হয়।মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-০১ বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

এসময় খন্দকার মুক্তাদির বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে স্বাধীনতা সংগ্রামের মূল আদর্শ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্তি ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাধ্যমে দেশের উন্নয়ন উন্নয়ন করা সম্ভব। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ, ঐক্য এবং শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দুর্নীতি, বৈষম্য দূর করে এবং জ্ঞান-বিজ্ঞান ও মুক্তচিন্তার প্রসারের মাধ্যমে একটি শক্তিশালী ও আধুনিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত কাজ করছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকে রহমান।সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

র‌্যালিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. নাজমুল হোসেন, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, সুদীপ রঞ্জন বাপ্পু, নুরুল মুমিন খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

1

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত ৬ জন গ্রেপ্তার

2

দিরাইয়ে সেচের পানি নিয়ে সংঘর্ষে আহত ৩০

3

সুনামগঞ্জে মধ্যনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

4

২১ জানুয়ারি সিলেট আগমন, ২২ জানুয়ারি জনসভা—নির্বাচনী সূচনা তা

5

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

6

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে

7

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা সুনামগঞ্জ জেলা: ইতিহাস গড়ল

8

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে মাঠে নামলেন

9

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

10

নানীর বাড়ী’ থেকে জুয়া খেলা অবস্থায় আটক- ১০

11

১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

12

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

13

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

14

বালুচরের কিশোর গ্যাং লিডার ‘বুলেট মামুন’ গ্রেপ্তার

15

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চ

16

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

17

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

18

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

19

অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২: বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগে

20