টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ ডলার অর্থাৎ প্রায় ১ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করেছে সরকার।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের ন্যায় চলতি ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই আলোকে আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে আবেদন আহ্বান করেছে সরকার। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ ডলার সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।

গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু শেষ পর্যন্ত তা কমিয়ে ২ হাজার ৪২০ টন করা হয়। গত বছর রপ্তানির অনুমতি পায় ৪৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আরেকটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করে। ওই সময় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছিল ১০ ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০০ টাকা।

এর আগে গত ২৯শে জুলাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে চিঠি দেয় পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স এসোসিয়েশন’। চিঠিতে বলা হয়, তারা আগামী সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ইলিশ আমদানি করতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠিটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

1

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা হবে ১৫ দিনের মধ্যে: পুলি

2

২১তম অংকুর সাহিত্য পাঠাগারে আসরে অনুষ্ঠিত, ছড়াকার সাজুর ৫৩তম

3

‘হ্যাঁ না’ ভোট কী—জানেন না সুনামগঞ্জ-৫ আসনের অধিকাংশ ভোটার

4

ছাতকের খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে আলোচিত এলএসডি সুলতানা প

5

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

6

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

7

শহীদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা

8

কানাইঘাটে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

9

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

10

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে চিকি

11

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

12

কনজিউমার রাইটস-সিআরবি' সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভ

13

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

14

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন আটক

15

আইফোনের জন্য খুন: বিয়ানীবাজার হত্যা মামলার আসামি টাঙ্গাইল থে

16

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

17

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

18

অকাল বন্যার ঝুঁকি মোকাবেলায় জগন্নাথপুরের হাওরে জোরালো বাঁধ ন

19

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজ

20