টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান

আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক। পাশাপাশি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও ফেরানোর চেষ্টা চলছে। এজন্য ইন্টারপোলের সহায়তা নেবে দুদক।’

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের তলবে সাড়া দেননি। কোনও প্রতিনিধিও তিনি পাঠাননি। তাই তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই কিংবা তিনি যদি বিদেশি নাগরিক হন অথবা পলাতক থাকেন, তাহলে অবশ্যই তাকে অ্যাবস্কন্ডিং (পলাতক) হিসেবে বিবেচনা করব। সে ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সংশ্লিষ্ট দেশের সরকারকে জানানো হবে। এরপর পদ্ধতিগতভাবে তাকে দেশে ফেরানোর চেষ্টা চালানো হবে ‘

উল্লেখ্য, টিউলিপের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলে প্লট পাওয়া এবং গুলশানে একটি ফ্ল্যাট দখলের অভিযোগে মামলা করে দুদক। আজ বুধবার সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে তলব করেছিল দুদক। তিনি না আসায় তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

1

সিলেট সফরের শুরুতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তার

2

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

3

ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

4

কমপ্লিট শাটডাউন’ চলবে, নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন

5

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

6

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

7

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

8

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

9

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

10

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

11

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

12

বেকার ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা জামায়াতের পলিসি স

13

মধ্যনগরে বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

14

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

15

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, চাঁদ দেখা গেছে

16

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

17

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অ

18

ছাতক থানা ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ন

19

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

20