টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

টুডেসিলেট ডেক্স :আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভিডিও-বার্তায় এ আহ্বান জানান তিনি। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ বার্তা সম্প্রচার করে।বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। ‘হ্যাঁ’-তে আপনি নিজে সিল দিন। আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেবো। 

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এ জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এ গণভোটে অংশ নিন। সনদে আপনার সম্মতি দিন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, “গণভোটে আপনি ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামত সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে।  

প্রধান উপদেষ্টা দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য ‘হ্যাঁ’-তে সিল দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

1

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক গ্রেফতার

2

প্রশ্ন করায় ক্ষিপ্ত সিসিক সিইও, সাংবাদিককে গালাগাল ও বের করে

3

বিশ্বনাথে রাজনৈতিক নেতাদের চাপে পরিবার একঘরে, বাড়িছাড়া হওয়ার

4

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ চালক আটক

5

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

6

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

7

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

8

সিলেটে সবচেয়ে বড় ভারতীয় গরু ও মহিষের চালান আটক করেছে বিজিবি

9

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

10

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

11

সিলেটে করোনায় প্রাণ গেল একজনের,

12

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

13

একটি-ব্রিজ-বদলে-দিতে-পারে-গ্রামীণ-চিত্র

14

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে গ

15

জন্মদিনে মিলনমেলা: ইশরাক হাসান রিয়ানের জন্মবার্ষিকী উদযাপন

16

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

17

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

18

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

19

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

20