টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন



নিজস্ব প্রতিবেদক, :
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার সামনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ) সিলেট এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। করোনা মহামারি, প্রতিবছর ডেঙ্গু, নিপাহ ভাইরাসসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জীবনবাজি রেখে দেশের মানুষের সেবা দিয়েছেন তারা। তবুও আজও ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও বৈষম্যমূলক বলেও মন্তব্য করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, অন্যান্য সমমানের ডিপ্লোমাধারী পেশাজীবীরা যখন ১০ম গ্রেড পাচ্ছেন, তখন স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড—মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কেন বছরের পর বছর বঞ্চিত থাকবেন? গত বছর সারাদেশব্যাপী আন্দোলনের পর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলেও এখনও তা কার্যকর হয়নি।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় যদি আবারও নতুন করে ফাইল ওয়ার্কিং বা কোয়ারীর নামে বিলম্ব ঘটায়, তাহলে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।
এম.টি.এফ সিলেটের সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—উপদেষ্টা উমর ফারুক, গোলাম রাব্বি, সেক্রেটারি ইসমাইল হোসেন, জয়েন্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক ও ওয়ায়েশ কুরনী গাজী, সাংগঠনিক সম্পাদক এহসান উল্লাহ বিপ্লব এবং মেডিকেল টেকনোলজিস্ট টিপু সুলতান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে উন্নয়ন বঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই : মুক

1

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

2

কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু

3

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

4

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

5

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

6

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র

7

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

8

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

9

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধ

10

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

11

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

12

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৮তম পালাবদল অনুষ্ঠিত

13

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

14

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

15

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

16

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

19

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

20